কষ্টঘোচা (কবিতা)


আমি চেতনার বিষে নীল হচ্ছি!
আমাকে মনুষ্যত্বের দোহাই দিয়ে আটকে রেখো না!
আমি নীতির মারপ্যাঁচে ভ্রস্ট হচ্ছি!
আমাকে স্বর্গের অলিগলি চিনিয়ো না!
আমায় ভাল-মন্দের দন্দ্বে ফেলতে এসো না!
সাদা-কালোর মানে আমি বুঝি!
আমি কষ্টের কালোতে লেপ্টে থাকা সুখ...
তোমার বাড়ন্ত দৃষ্টতায় খুজি!
আমাকে কোলাহল শুনিয়ো না!
ওটা গত মধ্যবিকেলে ছুড়েঁ ফেলে এসেছি!
আমাকে হারানোর ভয় দেখিয়ো না!
সেদিন একাকিত্বে, আমিও হেসেছি!

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ